জুলাই ৯: আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌ শহরের চিনচিয়াং-এর একটি জুতোর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছেন।
ঘটনাটি জানার পর, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট সি চিন পিং বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সান্ত্বনা প্রদানসহ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার ওপর জোর দেন। এ ছাড়া তিনি অগ্নিকাণ্ডের কারণ দ্রুত তদন্ত করা এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
সি চিন পিং উল্লেখ করেন যে, এ বছর সারা দেশে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। তিনি সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এই ঘটনাগুলো থেকে গভীর শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান। তিনি উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা, কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সর্বদা সতর্ক থাকা, বিভিন্ন ঝুঁকি ও বিপদ পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত ও নিরসন করা এবং নিরাপত্তা ব্যবস্থাগুলো দৃঢ় ও সতর্কতার সাথে বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বড় ও বিপর্যয়কর দুর্ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধ এবং জনগণের জীবন ও সম্পদের কার্যকর সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ছিয়াং সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা, পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামাল দেওয়া এবং পরবর্তী কোনো দুর্ঘটনা প্রতিরোধ করার নির্দেশনা দেন। তিনি দ্রুত কারণ শনাক্ত করা এবং আইন অনুযায়ী দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনারও নির্দেশ দেন। রাষ্ট্রীয় পরিষদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক কমিটির কার্যালয়কে স্থানীয় কর্তৃপক্ষকে আরও নির্দেশনা ও তাগিদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নিরাপত্তার ক্ষেত্রে 'সর্বনিম্ন সীমা' বা 'বটম লাইন'-কে অগ্রাধিকার দেওয়া ও সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া; কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি ও বিপদগুলো ব্যাপকভাবে যাচাই করা; নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব ও পদক্ষেপগুলো কঠোরভাবে কার্যকর করা; এবং বড় ও বিপর্যয়কর দুর্ঘটনা কঠোরভাবে প্রতিরোধ করা।
সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং লি ছিয়াংয়ের নির্দেশনার আলোকে, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে একটি কর্মদল পাঠিয়েছে। ফুচিয়ান প্রদেশ আহতদের চিকিত্সার যথাযথ ব্যবস্থা এবং ঘটনাস্থলের পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সম্পদ ও জনবল নিয়োজিত করেছে। বর্তমানে এই ঘটনা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
习近平对福建泉州晋江市一鞋厂火灾事故作出重要指示
7月9日12时许,福建泉州晋江市一鞋厂发生火灾,造成重大人员伤亡。
事故发生后,中共中央总书记、国家主席、中央军委主席习近平高度重视并作出重要指示指出,福建泉州晋江市一鞋厂发生火灾,造成重大人员伤亡。要全力做好人员搜救、善后安抚等工作,尽快查明事故原因并严肃追责。
习近平强调,今年以来,国内发生多起重大生产安全事故,各地区各有关部门要深刻汲取教训,更好统筹发展和安全,时刻绷紧安全生产这根弦,深入排查整治各类风险隐患,抓实抓细安全生产措施落实,坚决防止重特大事故发生,切实维护人民群众生命财产安全。
中共中央政治局常委、国务院总理李强作出批示指出,要全力组织搜救,做好善后处置,防范次生事故,同时尽快查明原因,依法严肃追责。国务院安委办要进一步指导督促各地树牢底线思维、极限思维,全面排查安全生产风险隐患,狠抓责任措施落实,严防重特大事故发生。
根据习近平重要指示和李强要求,应急管理部已派出工作组赶赴现场指导。福建省已组织力量全力做好伤员救治和现场处置等工作。目前,各项工作正在进行中。