Sunday, August 30, 2026
Live

বৈশ্বিক উষ্ণতায় নদীতে কমছে অক্সিজেন: চীনের গবেষণা

ফয়সল আব্দুল্লাহ
Published: Updated: ★ 4.4 (5)
বৈশ্বিক উষ্ণতায় নদীতে কমছে অক্সিজেন: চীনের গবেষণা

বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের নদীগুলোয় ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমছে, যা মিঠাপানির বাস্তুতন্ত্রের জন্য তৈরি করছে বড় ঝুঁকি। এমন তথ্য উঠে এসেছে চীনের সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্স-এ। এটি পরিচালনা করেছে চীনা বিজ্ঞান একাডেমির অধীন নানচিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজির একটি গবেষক দল।

গবেষকেরা ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন। এতে বিশ্বজুড়ে ২১ হাজারেরও বেশি নদীর বিভিন্ন অংশের তথ্য ব্যবহার করা হয়েছে। নদীর পানিতে অক্সিজেনের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে উন্নত মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে।

গবেষণায় দেখা গেছে, গড়ে প্রতি দশকে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে প্রায় ০.০৪৫ মিলিগ্রাম করে কমছে। প্রায় ৮০ শতাংশ নদীতেই অক্সিজেন হ্রাসের প্রবণতা দেখা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নদীগুলো। গবেষণায় বলা হয়েছে, এসব নদীতে শুরু থেকেই অক্সিজেনের মাত্রা তুলনামূলক কম ছিল এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে তা আরও দ্রুত কমছে। ফলে এসব নদীতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক অক্সিজেন-ঘাটতি দেখা যাচ্ছে।

গবেষণায় আরও বলা হয়, তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিতে অক্সিজেন দ্রবণের ক্ষমতা কমে যাওয়াই অক্সিজেন হ্রাসের প্রধান কারণ, যা মোট ক্ষয়ের ৬৩ শতাংশের জন্য দায়ী। এ ছাড়া বাস্তুতন্ত্রের বিপাকীয় পরিবর্তন ১২ শতাংশ এবং তাপপ্রবাহজনিত চরম আবহাওয়া প্রায় ২৩ শতাংশ অক্সিজেন হ্রাসে ভূমিকা রাখছে।

সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

ফয়সল আব্দুল্লাহ

ফয়সল আব্দুল্লাহ

সিএমজি

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.