Sunday, August 30, 2026
Live

দক্ষিণ-পশ্চিম চীনে প্রবল বৃষ্টিতে প্রাণহানি, নিখোঁজ ১৭

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.8 (5)
দক্ষিণ-পশ্চিম চীনে প্রবল বৃষ্টিতে প্রাণহানি; নিখোঁজ ১৭

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার ইয়ংছুয়ান জেলায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজনের মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ।

আবহাওয়া বিভাগ জানায়, শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১২টার মধ্যে মধ্য ও পশ্চিম ছোংছিংয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালানো হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত আছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে রোববার সকাল ৭টা থেকে ইয়ংছুয়ান জেলায় ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবিলায় লেভেল-৩ জরুরি অবস্থা জারি করেছে ছোংছিং প্রশাসন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.