Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

https://www.chinadailyasia.com/hk/article/624279

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
https://www.chinadailyasia.com/hk/article/624279
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি: জাতিসংঘে চীনা দূত নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাই এখন বড় অগ্রাধিকার—এ কথা জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। সোমবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হলেও স্থিতিশীল শান্তি অনেক দূরে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি এবং ইসরায়েল চারশবারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফু ছোং বলেন, যুদ্ধবিরতি মানে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া। সব পক্ষকেই আন্তরিকভাবে এটি মেনে চলতে হবে। চীনা প্রতিনিধি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও নাজুক। সাহায্য প্রবেশে নানা বাধা রয়েছে। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সীমান্তপথ খুলে দেওয়া এবং সাহায্য সংস্থার ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে গাজা সংক্রান্ত যেকোনো ব্যবস্থা ফিলিস্তিনিদের মতামত ও তাদের আত্মশাসনের নীতিকে গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন ফু ছোং। চীনা প্রতিনিধি বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে চীন সবসময় দৃঢ়ভাবে সমর্থন করে আসছে এবং ফিলিস্তিন প্রশ্নের দ্রুত, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে চীন কাজ করে যাবে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.