Sunday, August 30, 2026
Live

মানব জিনগত তথ্য গবেষণায় কঠোর নৈতিক নির্দেশিকা জারি করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
মানব জিনগত তথ্য গবেষণায় কঠোর নৈতিক নির্দেশিকা জারি করল চীন

মানব জিনগত তথ্য গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বৈধ অধিকার রক্ষা এবং এই খাতের সুস্থ বিকাশ নিশ্চিত করতে নতুন একটি নৈতিক নির্দেশিকা জারি করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সোমবার এই নির্দেশিকা প্রকাশ করা হয়।

নির্দেশিকা অনুযায়ী, মানব জিনগত তথ্য বলতে মানুষের কোষ, টিস্যু, অঙ্গ, শারীরিক তরল এবং নিঃসরণের মতো জৈবিক নমুনা থেকে প্রাপ্ত বিভিন্ন ধরণের তথ্যকে বোঝায়, যা সরাসরি মানুষের বংশগত বা জিনগত তথ্য প্রকাশ করতে সক্ষম।

জেনেটিক সিকোয়েন্সিং ও ওমিক্স প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং জিনগত তথ্য বিশ্লেষণ পদ্ধতির উন্নয়নের ফলে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বায়োমেডিকেল গবেষণা, রোগ প্রতিরোধ এবং প্রিসিশন মেডিসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই গবেষণা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সহায়তা প্রদান করছে।

তবে গবেষকরা বলছেন, মানব জিনগত তথ্যের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন—এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব, এটি পরিবার ও নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পর্কিত এবং এর একটি প্রজন্মগত প্রভাব রয়েছে। ফলে এই তথ্য এবং এর সাথে জড়িত গবেষণা কার্যক্রম জটিল নৈতিক, আইনি ও সামাজিক সমস্যা তৈরি করতে পারে।

নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, মানব জিনগত তথ্য সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কার্যক্রমগুলোকে অবশ্যই মানবকল্যাণ সাধন, মানুষের ইচ্ছার স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধা, ঝুঁকি নিয়ন্ত্রণ, ক্ষতিসাধন না করা এবং অপব্যবহার রোধ করার পাশাপাশি সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করার মতো মৌলিক নীতিগুলো মেনে চলতে হবে। এই ধরণের গবেষণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হতে হবে মানুষের স্বাস্থ্যের উন্নতি সাধন, রোগ প্রতিরোধ ও চিকিৎসার মান উন্নয়ন এবং জনস্বার্থ ও মানবকল্যাণ বৃদ্ধি করা। একই সাথে বৈজ্ঞানিক যৌক্তিকতা, বৈধ উদ্দেশ্য এবং ন্যূনতম প্রয়োজনের নীতি অনুসরণ করতে হবে, যাতে ব্যক্তির বৈধ অধিকার এবং স্বার্থের পূর্ণ সুরক্ষা নিশ্চিত হয়।

নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মানব জিনগত তথ্য সংক্রান্ত বৈজ্ঞানিক কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের অবশ্যই জিনগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি কঠোরভাবে জোরদার করতে হবে। কোনোভাবেই গোপনীয়তা লঙ্ঘন করার উদ্দেশ্যে ডাটা মাইনিং (তথ্য অনুসন্ধান) বা তথ্যের ব্যবহার করা যাবে না।

পুরো গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রক্রিয়াজুড়ে তথ্যের সংবেদনশীলতা এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে উপযুক্ত গোপনীয়তা সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.