Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ভারতের কোচিন শহরে অনুষ্ঠিত হলো ব্রিকস নারী মন্ত্রীদের সম্মেলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ভারতের কোচিন শহরে অনুষ্ঠিত হলো ব্রিকস নারী মন্ত্রীদের সম্মেলন

গত ৮ ও ৯ জুলাই ভারতের কোচিন শহরে ব্রিকস নারী মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে। এতে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর প্রায় ১০০জন প্রতিনিধি অনলাইন ও অফলাইনে অংশ নেন।

সম্মেলনে শাসনব্যবস্থায় নারীদের অংশগ্রহণ, আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি এবং সবুজ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। এ ছাড়া, সম্মেলনে 'ব্রিকস নারী মন্ত্রীদের যৌথ বিবৃতি' গৃহীত হয়েছে।

সম্মেলনে চীনা প্রতিনিধি তাঁর বক্তব্যে বিভিন্ন তথ্য-উপাত্ত ও বাস্তব উদাহরণের মাধ্যমে চীনে নারীদের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চীন সব পক্ষের সাথে মিলে চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে ইচ্ছুক। তিনি আরও জোর দিয়ে বলেন, বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, মানবিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিখনকে উৎসাহিত করা এবং যৌথ পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক নারী সম্মেলনের লক্ষ্যগুলো বাস্তবায়ন করে 'মানবজাতির অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি' গড়ে তোলার দিকে এগিয়ে যেতে হবে।

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.