কয়েক সপ্তাহের আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র, উভয়পক্ষের দৃষ্টিভঙ্গি বৃহত্তর সমন্বয়ের দিকে এগোচ্ছে এবং দু’দেশ একটি সমঝোতাস্মারক (এমওইউ) চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এ কথা জানিয়েছেন।
বাঘাইয়ের মতে, ১৪-দফা এই সমঝোতাস্মারকে যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইরানের জন্য মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত।
বাঘাই জোর দিয়ে বলেন যে, ইরান তার দৃঢ় ও অটল অবস্থানের মাধ্যমে জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর কোনো ধারাকে এই খসড়ায় অন্তর্ভুক্ত হতে দেয়নি।
মুখপাত্র বলেন, আলোচনার বর্তমান পর্যায়ে পারমাণবিক বিষয় বা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে না। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইরানের দাবি বর্তমান খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটিই ইরানের দৃঢ় ও অবিচল অবস্থান।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তি চূড়ান্ত করার ‘অনেক কাছাকাছি" চলে এসেছে।
সিবিএস-এর প্রতিবেদন অনুসারে, সর্বশেষ প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রক্রিয়া, বিদেশি ব্যাংকে রাখা কিছু ইরানি সম্পদ অবমুক্ত করা এবং আলোচনা চালিয়ে যাওয়া।
সূত্র: সিএমজি বাংলা