Wednesday, May 27, 2026
Live

আগ্রাসনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর

সিএমজি
বাংলা বিভাগ
1 min read Updated:
伊朗伊斯兰革命卫队海军称将对“侵略者”实施严厉报复

বুধবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনীর রাজনৈতিক উপ-পরিচালক জানিয়েছেন যে—যুক্তরাষ্ট্র হুমকি ও চাপ প্রয়োগের নীতি ব্যবহার করে ইরানের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করছে, তবে ইরানের সাধারণ মানুষ কোনো ধরনের ‘হুমকির ভাষা’ কখনোই মেনে নেবে না।

তিনি উল্লেখ করেন, তথাকথিত ‘যুদ্ধ-পরবর্তী সময়ে’ ইরান বিশ্বের দরবারে তার দেশের একটি নতুন ও শক্তিশালী জাতীয় ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে—‘শত্রুরা তাদের প্রচারণায় নিজেদের যতটা শক্তিশালী দাবি করে, বাস্তবে তারা ততটা শক্তিশালী নয়।’

এ ছাড়া ওই কর্মকর্তা জানান, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগ্রাসনকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘চাবাহার থেকে মাহশাহর পর্যন্ত সমগ্র এলাকা আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।’ একই সাথে তিনি ইরানের প্রতি বৈরী ভাবাপন্ন ‘শত্রুভাবাপন্ন শক্তিগুলোর’ বিরুদ্ধে অত্যন্ত ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.