Tuesday, September 8, 2026
Live

যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন জনগণের ইচ্ছা: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
全球治理倡议提出一周年 外交部:共商共建共享是众望所归

মঙ্গলবার প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ প্রস্তাবের এক বছর পূর্তি উপলক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগের অগ্রগতি ও অর্জনগুলো তুলে ধরেন।

এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগ ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে, একটি চীনা সমাধান থেকে আন্তর্জাতিক অনুশীলনে রূপান্তরিত হয়েছে এবং এর শক্তিশালী প্রাণশক্তি, প্রভাব ও আকর্ষণ প্রদর্শন করেছে। বৈশ্বিক শাসন উদ্যোগ একটি ব্যাপক আন্তর্জাতিক ঐকমত্য তৈরি করেছে। এই উদ্যোগটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা দ্রুত সমর্থন ও সাড়া দিয়েছে। ৬০টিরও বেশি দেশ সক্রিয়ভাবে ‘ফ্রেন্ডস অফ গ্লোবাল গভর্নেন্স গ্রুপ’-এ যোগদান করেছে এবং অসংখ্য বৈশ্বিক শাসন সংক্রান্ত বিষয়ে নিবিড় সমন্বয় সাধন করছে। ব্রিকস দেশগুলো এবং শাংহাই সহযোগিতা সংস্থা আরও শক্তিশালী হয়েছে এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

মুখপাত্র আরো বলেন, বৈশ্বিক শাসন উদ্যোগটি প্রস্তাবিত হওয়ার পর থেকে এক বছরে অর্জিত ফলপ্রসূ ফলাফল সম্পূর্ণরূপে প্রমাণ করে যে, যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন সবাই চায়, বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখা একটি সর্বজনীন ঐকমত্য এবং একটি অধিকতর ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা একটি সাধারণ প্রত্যাশা।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.