Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে বিনিয়োগ অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ সংস্থা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে বিনিয়োগ অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ সংস্থা

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা কোহলবার্গ ক্রাভিস রবার্টসের কো-চিফ এক্সিকিউটিভ অফিসার জোসেফ বে’র সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা হ্য লিফেং।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক হ্য লিফেং বলেন, চলতি বছরের শুরু থেকে চীনের অর্থনীতিতে স্থিতিশীল ও ইতিবাচক গতি বজায় রয়েছে। চীন তার বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আত্মবিশ্বাসী এবং সক্ষম।

হ্য লিফেং আরও জানান, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২৬-২০৩০) সুপারিশগুলো গৃহীত হয়েছে, যা আগামী পাঁচ বছর চীনের উন্নয়নকে ত্বরানিত্ব করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। তিনি বিশ্বের সব বিনিয়োগকারীদের চীনে বিনিয়োগ বাড়ানো এবং চীনের অর্থনৈতিক উন্নয়নের সুযোগগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানান। জবাবে জোসেফ বে চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং চীনে বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।

শুভ/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.