Sunday, July 5, 2026
Live

বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় আরো ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর আহ্বান চীনের

বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন চিয়া কুইত্য। মঙ্গলবার ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সাধারণ বিতর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই অধিবেশনে চিয়া কুইত্য জেনেভাভিত্তিক “গ্রুপ অব ফ্রেন্ডস অব গ্লোবাল গভর্ন্যান্স” (জিএফজিজি)-এর পক্ষে বক্তব্য রাখেন। তিনি বর্তমানে জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা কোনো বিকল্প নয়, বরং সব দেশের যৌথ দায়িত্ব।

এ লক্ষ্য অর্জনে তিনি তিনটি মূল নীতির কথা তুলে ধরেন।

প্রথমত, সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চিয়া বলেন, বিভিন্ন দেশের জাতীয় পরিস্থিতি, উন্নয়নের ধাপ ও স্বাস্থ্যব্যবস্থা ভিন্ন হলেও বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় অংশ নেওয়ার অধিকার সবার সমান। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মতামত ও উদ্বেগকে গুরুত্ব দিতে হবে।

দ্বিতীয়ত, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে হবে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়কারী ভূমিকার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সম্মান ও বাস্তবভিত্তিক আলোচনার মাধ্যমে ঐকমত্য বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সক্ষমতা বাড়াতে ‘প্যান্ডেমিক এগ্রিমেন্ট’-সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতির ওপরও গুরুত্বারোপ করেন।

তৃতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থায় মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি। উন্নয়নশীল দেশগুলোর বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে আরও শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা ও স্বনির্ভর রোগ নিয়ন্ত্রণ সক্ষমতা গড়ে তুলতে সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন চিয়া।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তিগুলো যেন নিরাপদ, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উপায়ে মানুষের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হয়, সেদিকেও নজর দিতে হবে।

চীনের সহায়তায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জিএফজিজি। বর্তমানে ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এ প্ল্যাটফর্ম বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.