দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পরীক্ষামূলক একটি নতুন যোগাযোগ স্যাটেলাইট পাঠিয়েছে চীন। বুধবার বেইজিং সময় রাত ১২টা ১৬ মিনিটে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
লং মার্চ-৭এ ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয় এবং এটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।
জানা গেছে, এই স্যাটেলাইটটি মূলত মাল্টি-ব্যান্ড এবং উচ্চ-গতির যোগাযোগ যাচাইকরণ পরীক্ষার কাজে ব্যবহার করা হবে।
এই সফল অভিযানের মধ্য দিয়ে চীনের বিখ্যাত 'লং মার্চ' সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৪৫তম মিশন সম্পন্ন হলো।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।