Sunday, August 30, 2026
Live

খনিজ সম্পদ আইন বাস্তবায়নে নতুন ডিক্রি জারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান

খনিজ সম্পদ আইনের কার্যকারিতা নিশ্চিত করতে এবং এই খাতের যথাযথ উন্নয়ন ও ব্যবহার সহজতর করার লক্ষ্যে একটি নতুন প্রবিধানমালায় স্বাক্ষর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্টেট কাউন্সিলের এই নতুন ডিক্রিটি আগামী ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নতুন এই প্রবিধানমালার মূল উদ্দেশ্য হলো খনিজ সম্পদের সংরক্ষণ জোরদার করা, পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা, খনি খাতের উচ্চ-মানের উন্নয়নকে ত্বরান্বিত করা এবং দেশের খনিজ সম্পদের নিরাপত্তা রক্ষা করা।

মোট ৮টি অধ্যায় এবং ৭৯টি অনুচ্ছেদ নিয়ে গঠিত এই প্রবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- খনন অধিকার ব্যবস্থার আধুনিকীকরণ, অনুসন্ধান ও উত্তোলনের সুনির্দিষ্ট নিয়ম এবং বাস্তুতান্ত্রিক পুনরুদ্ধার।

এছাড়াও, নতুন এই প্রবিধানে দেশের খনিজ সম্পদের মজুত ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলা পদ্ধতি এবং সামগ্রিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুভ/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.