Sunday, August 30, 2026
Live

পাকিস্তানের ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ভূমিকাকে চীন সমর্থন করে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
外交部:中方支持巴基斯坦为促和止战发挥公正平衡的斡旋作用

যুদ্ধবিরতি ও শান্তির জন্য, পাকিস্তানের ন্যায্য ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকাকে, চীন সমর্থন করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

পাক প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময়, দু’পক্ষ ইরান বিষয় নিয়ে মতবিনিময় করবে কি না জানতে চাইলে, মুখপাত্র আরও বলেন, সফরের সময় দু’দেশের নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করবেন। ইরান সমস্যা নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চারটি প্রস্তাবের চেতনা অনুসারে, পাকিস্তানসহ আন্তর্জাতিক সমাজের সাথে একযোগে, যথাসম্ভব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য চীন ইতিবাচক অবদান রেখে যাবে।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.