চীন সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ হাংচৌতে অনুষ্ঠিত ‘তৃতীয় চীন-পাকিস্তান তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ, ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃষি বিষয়ক বিটুবি বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করেছেন। চীন ও পাকিস্তানের পাঁচ শতাধিক কোম্পানি এতে অংশ নিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ দু’পক্ষের বেশ কয়েকটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। তিনি উভয় দেশের কোম্পানিগুলোকে বলেন, চীনে পূর্ববর্তী সফর থেকে শুরু করে এবারের সফর পর্যন্ত দু’পক্ষ বিপুল সংখ্যক স্মারকলিপি স্বাক্ষর করেছে। এসব স্মারকলিপিগুলো এখন আনুষ্ঠানিক চুক্তিতে পরিণত হবে। তিনি আশা করেন, দু’দেশ কৃষিসহ ৪টি খাতের সহযোগিতা আরও জোরদার করবে।
এদিন বিকেলে তিনি চীনের ইন্টারনেট কোম্পানিগুলোও পরিদর্শন করবেন।
সূত্র: সিএমজি বাংলা