Sunday, August 30, 2026
Live

中央广播电视总台精品影视节目埃及展播在开罗启动

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
中央广播电视总台精品影视节目埃及展播在开罗启动

কায়রোতে সিএমজি’র বিশেষ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে

আগস্ট ২৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মিশর সফর উপলক্ষ্যে মিশরের কায়রোতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ এবং ‘সি চিন পিং'স কালচারাল কানেকশনস’সহ সিএমজি’র প্রায় দশটি অনুষ্ঠান মিশর ন্যাশনাল টেলিভিশনের মতো প্রধান মিশরীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচার করা হবে।

‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং-এর প্রবাসী চীনতত্ত্ববিদ, শিল্পী এবং তরুণদের উদ্দেশ্যে লেখা নির্বাচিত কিছু চিঠি তুলে ধরা হয়েছে। এতে জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া প্রসারে তাঁর প্রচেষ্টার হৃদয়স্পর্শী কাহিনী জীবন্তভাবে বর্ণিত হয়েছে, যা নতুন যুগে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগী পরাশক্তি হিসেবে চীনের ভাবমূর্তিকে তুলে ধরে।

‘সি চিন পিং'স কালচারাল কানেকশনস’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি’র সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়ন বিষয়ক উদ্বেগের জীবন্ত সব গল্প তুলে ধরা হয়েছে। এতে ‘সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি এবং সাংস্কৃতিক শক্তির মাধ্যমে জাতীয় শক্তি’ বিষয়ে তাঁর গভীর চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মূল্য দেওয়ার গভীর অনুরাগ প্রদর্শিত হয়েছে। এটি আন্তর্জাতিক দর্শকদের কাছে তাঁর সাংস্কৃতিক চিন্তার মূল নির্যাস এবং তাঁর শাসন দর্শনের গভীর সাংস্কৃতিক ভিত্তিকে বিশদভাবে ব্যাখ্যা করে।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের সভাপতি শেন হাই শিয়োং এই উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও ভাষণ দেন। মিশরীয় রাজনৈতিক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম মহল থেকে প্রায় ১০০জন অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধানী অনুষ্ঠানে শেন হাই শিয়োং বলেন যে, এ বছর চীন ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অভিনন্দনবার্তা বিনিময় করেন এবং উল্লেখ করেন যে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এই ৭০তম বার্ষিকীকে নতুন সূচনাবিন্দু হিসেবে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখা হবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করা এবং চীন-মিশর সম্পর্ককে আরও বৃহত্তর কৌশলগত দিকনির্দেশনা, উন্নয়নমূলক সমন্বয় ও আন্তর্জাতিক প্রভাবে উন্নীত করার জন্য কাজ করা হবে, যাতে উভয় দেশের জনগণ আরও ভালোভাবে উপকৃত হয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে। চায়না মিডিয়া গ্রুপ এবং ইজিপ্ট ন্যাশনাল টেলিভিশনের মতো মূলধারার গণমাধ্যমের দ্বারা সম্প্রচারিত এই অনুষ্ঠানের যৌথ আয়োজনটি চীন ও মিশরের মধ্যে জনগণের পারস্পরিক বিনিময়কে শক্তিশালী করতে এবং চীন-মিশর বন্ধুত্বের জনমত ভিত্তি সুসংহত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে তিনি মনে করেন।

লিলি/তৌহিদ/স্বর্ণা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.