চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছে চীনের ঐতিহাসিক মহাপ্রাচীর ঘুরে দেখলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। রোববার উত্তর-পশ্চিম বেইজিংয়ের পাতালিং অংশে গিয়ে তিনি চীন-সার্বিয়া সম্পর্কের উচ্চ আশাবাদ ব্যক্ত করেন এবং দু’দেশের লৌহদৃঢ় বন্ধুত্বের প্রশংসা করেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে পাঁচদিনের সফরে রোববার তিনি বেইজিং পৌঁছান।
মহাপ্রাচীর পরিদর্শনের সময় ভুচিচ সেখানে ছবি তোলেন, ইতিহাস ও নির্মাণশৈলী সম্পর্কে বিভিন্ন তথ্য মনোযোগ দিয়ে শোনেন এবং জীবনে প্রথমবারের মতো মহাপ্রাচীর দেখার অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
চীনা জনগণের প্রতি গভীর অনুভূতি প্রকাশ করে সার্বিয়ার প্রেসিডেন্ট আরও বলেন বলেন, তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিনি চীনা পর্যটক, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের সার্বিয়ায় আরও ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: সিএমজি বাংলা