আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের মধ্যে একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে লাওস আনুষ্ঠানিকভাবে এসসিও-এর 'সংলাপ অংশীদারের' মর্যাদা লাভ করল।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত থিয়েনচিন সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা সর্বসম্মতভাবে লাওসকে সংলাপ অংশীদার হিসেবে যুক্ত করতে সম্মত হয়েছিলেন। বর্তমানে এসসিও-তে ১০টি পূর্ণ সদস্য রাষ্ট্র, ২টি পর্যবেক্ষক রাষ্ট্র এবং লাওসসহ মোট ১৫টি সংলাপ অংশীদার রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা