চীনের শাংহাই শহরের খাবারের সংস্কৃতিতে এমন কিছু পদ আছে, যা শুধু খাবার নয়, যেন আবেগ। তেমনই এক অনন্য পদ হলো সিয়াওলংকবাও, যাকে বলা হয় ‘স্যুপ ডাম্পলিং’।
সুস্বাদু মাংসের পুর এবং গরম, ঘন ব্রথ—যা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখজুড়ে ছড়িয়ে পড়ে এর স্বাদ।
শাংহাইয়ের পুরনো থেকে শুরু করে আধুনিক রেস্তোরাঁ পর্যন্ত, বাঁশের ঝুড়িতে ভাপিয়ে তৈরি করা এই খাবার পাওয়া যায় সর্বত্র। ভাপের ভেতরে যখন ছোট ছোট ডাম্পলিংগুলো উঠে আসে, তখন সেগুলো দেখায় বেশ নরম।
খাওয়ার ধরনও এখানে একটি শিল্প। চপস্টিক দিয়ে সাবধানে তুলে নিলে বোঝা যায়, ভেতরে মিশে আছে গরম স্যুপ। কামড়েই বেরিয়ে আসে গরু বা মহিষের ঝোলের ঘন স্বাদ, সঙ্গে নরম মাংসের মিশেল—যা শাংহাইয়ের রন্ধনশৈলীর স্বাক্ষর বহন করে।
লুৎফর/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি