Wednesday, May 27, 2026
Live

চীনের সামুদ্রিক ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করা উচিত: মুখপাত্র মাও নিং

সিএমজি
বাংলা বিভাগ
1 min read Updated:
外交部:有关国家应当停止介入中国周边涉海问题

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিং পরিচালনা করেন। এক সাংবাদিক বর্তমান পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার 'কোয়াড' ফোরামের উদ্বেগ সম্পর্কে প্রশ্ন করেন।

এ প্রসঙ্গে মাও নিং জানান, বর্তমানে পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আইন অনুযায়ী সব দেশের নৌচলাচল ও আকাশপথে উড্ডয়নের স্বাধীনতায় কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট দেশগুলোর উচিত চীনের সামুদ্রিক ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করা এবং আঞ্চলিক দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে প্রকৃতপক্ষে সম্মান করা। 'ছোট জোট' গঠন করা, উত্তেজনা সৃষ্টি করা এবং সংঘাত উসকে দেওয়া জনসমর্থন পাবে না।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.