সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ২৪ থেকে ২৮শে মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করছেন। সফরকালীন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে তিনি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান যে, তাইওয়ান ইস্যুতে সার্বিয়ার অবস্থান সর্বদা অত্যন্ত সুদৃঢ় ও অপরিবর্তিত।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ বলেন, “আমার কাছে এটি আসলেই বোধগম্য নয় যে, কেন কিছু মানুষ সবসময় এমন কিছু বিষয় নিয়ে সমস্যা বা বিতর্ক তৈরির চেষ্টা করে—যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কোনো সমস্যাই নয়। তাই এই বিষয়ে আমার বক্তব্য আগের মতোই স্পষ্ট। তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ সনদ অনুযায়ী, তাইওয়ান হচ্ছে চীনের অংশ—বিষয়টি একেবারেই সহজ ও পরিষ্কার।”
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)