সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ শক্তিগুলোর কাছে ভুল বার্তা পাঠানো বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া।
বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তাইওয়ান বিষয়ক আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান (এআইটি)-এর তাইপেই কার্যালয়ের পরিচালক রেমন্ড গ্রিনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ছেন এ বক্তব্য দেন।
তিনি বলেন, “কিছুদিন ধরে গ্রিন নিজেকে একজন 'অধিপতি' হিসেবে জাহির করছেন। তিনি 'তাইওয়ান বিচ্ছিন্নতা' বিরোধী ও প্রণালীর দুই পারের শান্তি রক্ষাকারী রাজনৈতিক শক্তিগুলোকে দমন বিষয়ে অযাচিত মন্তব্য করে আসছেন। তিনি বারবার তাইওয়ান প্রণালীতে গোলযোগ সৃষ্টি করেছেন এবং ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে উস্কানি দিয়েছেন।‘
তিনি আরও বলেন, ‘গ্রিনের কথা ও কাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া গুরুত্বপূর্ণ বিবৃতির পরিপন্থী। এসব কর্মকাণ্ড তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে এবং চীন-মার্কিন সম্পর্ক ও প্রণালীর দুই পারের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।‘
ছেন বিনহুয়া বলেন, “যুক্তরাষ্ট্রের উচিত এক-চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ঘোষণাপত্র সম্পূর্ণরূপে মেনে চলা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভুল তথ্য ছড়ানো বন্ধে আহ্বান জানানো, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা উস্কে দেওয়ার অবসান ঘটানো, 'তাইওয়ান বিচ্ছিন্নতাবাদ'-এর পক্ষে সমর্থন না জোগানো ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে ভুল বার্তা পাঠানো বন্ধ করা।‘
সূত্র: সিএমজি