Friday, July 10, 2026
Live

বেইজিংয়ে সিপিপিসিসির ৫১তম কাউন্সিল বৈঠক, বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান ওয়াং হুনিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে সিপিপিসিসির ৫১তম কাউন্সিল বৈঠক, বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান ওয়াং হুনিংয়ের

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্দশ জাতীয় কমিটির ৫১তম চেয়ারপারসনস কাউন্সিল বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বেইজিংয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

বৈঠকে চেয়ারম্যান ওয়াং হুনিং সিপিপিসিসি সদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি নির্ধারিত প্রধান প্রধান লক্ষ্য ও কাজগুলোর ওপর নিবিড় গবেষণা এবং পারস্পরিক আলোচনা জোরদার করতে হবে। একই সাথে দেশের সামগ্রিক উন্নয়নে সুদূরপ্রসারী, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য তিনি রাজনৈতিক উপদেষ্টাদের তাগিদ দেন।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনের সক্ষমতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের ওপর বিশেষ জোর দেন ওয়াং হুনিং। তিনি রাজনৈতিক উপদেষ্টাদের বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক গবেষণার প্রধান দিক এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর ওপর গভীর আলোচনা ও পরামর্শ প্রদানের আহ্বান জানান।

এ সময় ওয়াং হুনিং উচ্চ-মানের উন্নয়ন এবং উচ্চ-স্তরের নিরাপত্তার মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্কের গভীর উপলব্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, এর ক্ষয়ক্ষতি প্রশমন এবং ত্রাণ কার্যক্রমের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরও বেশি গবেষণা ও তদন্ত পরিচালনার নির্দেশ দেন, যাতে এই খাতে কার্যকর মতামত ও নীতিগত পরামর্শ তৈরি করা সম্ভব হয়।

বৈঠকে সিপিপিসিসির জাতীয় কমিটির পাক্ষিক পরামর্শমূলক সিম্পোজিয়ামের সংশোধিত নিয়মাবলী পর্যালোচনা ও গৃহীত হয়। এর পাশাপাশি, রাজনৈতিক উপদেষ্টাদের দায়িত্ববোধ, নিষ্ঠা ও দায়বদ্ধতা আরও জোরদার করার লক্ষ্যে একটি নতুন নির্দেশিকাও অনুমোদন করা হয় এই সভায়।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.