বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, চীন ও আসিয়ান দেশগুলো যৌথভাবে, ‘দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণসংক্রান্ত ঘোষণা’ বাস্তবায়ন বিষয়ে ২৬তম উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সম্মেলন আয়োজন করে।
সম্মেলনে সকল পক্ষ দক্ষিণ চীন সাগরের শান্তি ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেয় এবং ঘোষণাপত্রটির কার্যকর বাস্তবায়ন, পারস্পরিক আলোচনা জোরদার করা, সংযত থাকা, যথাযথভাবে মতপার্থক্য সমাধান করা, সমুদ্রে বাস্তব সহযোগিতা গভীরতর করা, এবং দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে। পাশাপাশি, সকল পক্ষ ‘দক্ষিণ চীন সাগরে আচরণবিধি’ বিষয়ক আলোচনায় অর্জিত ইতিবাচক অগ্রগতিকে ধরে রাখতে সম্ভাব্য সককিছু করা হবে বলে প্রতিশ্রুতি দেয়।
উল্লেখ্য, আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে ‘দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণসংক্রান্ত ঘোষণা’ বাস্তবায়ন বিষয়ে ৫৫তম যৌথ কর্মসম্মেলন অনুষ্ঠিত হবে।
(অনুপমা/আলিম/শিশির)