Thursday, May 21, 2026
Live

মাতৃভূমির একীকরণ-প্রক্রিয়াকে দাবিয়ে রাখা যাবে না: চীনা মুখপাত্রের হুশিয়ারি

国务院台办发言人就台湾地区领导人“5·20”讲话表态

বুধবার তাইওয়ান অঞ্চলের নেতার ‘২০ মে’ ভাষণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে, চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন পিন হুয়া সাংবাদিকদের বলেন, মাতৃভূমির একীকরণ-প্রক্রিয়াকে বিশ্বের কোনো শক্তিই দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। এটি কখনোই একটি স্বাধীন দেশ নয়; আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। আর, তাইওয়ান সমস্যা হচ্ছে গত শতাব্দীর ৪০-এর দশকে চীনের গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা। ১৯৪৯ সালের পর, তাইওয়ানে যে বা যারাই নির্বাচিত হয়ে থাকুক না কেন, তাইওয়ান যে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ—এই সত্য তাতে পরিবর্তন হয়নি এবং হবেও না। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় গোটা চীনা জাতি ঐক্যবদ্ধ। কোনো শক্তিই তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এমন ধারা কোনো অপচেষ্টা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

মুখপাত্র আরও বলেন, আমরা ‘এক-চীন নীতি’ ও ‘১৯৯২ সালের ঐকমত্যে’ অবিচল থাকব; তাইওয়ান অঞ্চলের স্বদেশীদের সাথে যোগাযোগ জোরদার করব; দৃঢ়ভাবে তাইওয়ানের বিছিন্নতাবাদীদের দমন করব; এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করব।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.