Sunday, August 30, 2026
Live

থিয়ানচিনে জনসাধারণের জন্য উন্মুক্ত চীনের কোস্ট গার্ডের তিনটি জাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
থিয়ানচিনে জনসাধারণের জন্য উন্মুক্ত চীনের কোস্ট গার্ডের তিনটি জাহাজ

চীনের কোস্ট গার্ড আইন কার্যকর হওয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে থিয়ানচিনে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কোস্ট গার্ডের তিনটি জাহাজ। এ উপলক্ষে দর্শনার্থীরা জাহাজগুলো ঘুরে দেখার পাশাপাশি কোস্ট গার্ডের কাজ সম্পর্কে জানার সুযোগ পান।

শুক্রবার থিয়ানচিন, শাংহাই, কুয়াংচৌ ও হাইখৌ—এই চারটি শহরে একযোগে আয়োজন করা হয় জাতীয় প্রতিরক্ষা শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে দেশের মোট আটটি কোস্ট গার্ড জাহাজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। থিয়েনচিনে প্রদর্শিত তিনটি জাহাজের নাম লিংশান, লিয়াওওয়াং এবং সানহ্য।

এর মধ্যে লিংশান ছিল সবচেয়ে আকর্ষণীয়। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের একটি কোস্ট গার্ড জাহাজ।

থিয়েনচিন আন্তর্জাতিক ক্রুজ হোম পোর্টে দর্শনার্থীরা কোস্ট গার্ড কর্মকর্তাদের সহায়তায় জাহাজে উঠে বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা কাছ থেকে জাহাজের আধুনিক সরঞ্জাম, আইনপ্রয়োগের কার্যক্রম এবং কোস্ট গার্ডের দায়িত্ব সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বিশেষ অংশগ্রহণমূলক কার্যক্রমও ছিল। সেখানে তারা সমুদ্র সম্পর্কে নানা তথ্য জানে এবং কোস্ট গার্ডের কর্মকর্তাদের কাছ থেকে নৌ-গিঁট বাঁধাসহ বিভিন্ন ব্যবহারিক বিষয় শেখে।

অনুষ্ঠানে কর্মকর্তারা সহজ ভাষায় কোস্ট গার্ডের দায়িত্ব তুলে ধরেন। তারা জানান, দেশের সামুদ্রিক অধিকার রক্ষা, সমুদ্রে আইনপ্রয়োগ, সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণই তাদের প্রধান কাজ।

সূত্র: সিএমজি

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.