Saturday, September 19, 2026
Live

তিং সুয়ে সিয়াংয়ের ব্রাজিল সফর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
তিং সুয়ে সিয়াংয়ের ব্রাজিল সফর
তিং সুয়ে সিয়াংয়ের ব্রাজিল সফর

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং গতকাল (বুধবার) বেলেমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা’র সাথে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট লুলার সঙ্গে সাক্ষাতের সময় তিং সুয়ে সিয়াং প্রথমে তাঁকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা পৌঁছে দেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি এবং প্রেসিডেন্ট লুলার কৌশলগত নির্দেশনায় চীন ও ব্রাজিলের মধ্যে অভিন্ন লক্ষ্যের কমিউনিটির প্রতিষ্ঠা এবং উন্নয়ন কৌশলের সমন্বয় একটি ভাল সূচনা অর্জন করেছে। চীন-ব্রাজিল সহযোগিতা প্রধান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি মডেল হয়ে উঠেছে, যার কৌশলগত, ব্যাপক এবং দীর্ঘমেয়াদী তাৎপর্য ক্রমশ বিশিষ্ট হয়ে উঠছে।

২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন চীনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শীর্ষ-স্তরের নকশা এবং কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে। উচ্চ-মানের উন্নয়ন প্রচার এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণের জন্য চীনের অটল প্রতিশ্রুতি চীন এবং ব্রাজিলের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা আরও গভীর করার জন্য আরও সুযোগ প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।

লুলা, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জানাতে অনুরোধ করেন তিং সুয়ে সিয়াংকে। বেলেম জলবায়ু শীর্ষ-সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য এবং সম্মেলন আয়োজনে ব্রাজিলকে জোরালো সমর্থন প্রদানের জন্য প্রেসিডেন্ট সিকে ধন্যবাদ জানান। তিনি সবুজ রূপান্তর প্রচারে চীনের সাফল্যের জন্য অভিনন্দন জানান, যা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। ব্রাজিল আঞ্চলিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ইতিবাচক অবদান রাখতে চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক বলেও তিনি জোর দিয়ে জানান।

(লিলি/হাশিম/তুহিনা)

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.