Wednesday, May 27, 2026
Live

প্রথম চার মাসের পরিবহন অর্থনীতির রিপোর্ট প্রকাশ

সিএমজি
বাংলা বিভাগ
1 min read
前4月交通运输经济“成绩单”出炉 货运量等延续增长态势

চীনের পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনের পরিবহন খাতের অর্থনীতির সার্বিক কার্যক্রম মূলত স্থিতিশীল ছিল। পণ্য পরিবহনের পরিমাণ, বন্দরের পণ্য ওঠানামার পরিমাণ এবং আঞ্চলিক সীমান্ত অতিক্রমকারী যাত্রী চলাচলের পরিমাণের মতো প্রধান সূচকগুলো প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

পরিবহন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি-এপ্রিল মাসে চীনে বাণিজ্যিক পণ্য পরিবহনের পরিমাণ ছিল ১৮.১৭ বিলিয়ন টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৬ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, জানুয়ারি-এপ্রিল মাসে চীনের বন্দরের পণ্য পরিবহনের পরিমাণ ছিল ৫.৯৩ বিলিয়ন টন, যা আগের বছরের তুলনায় ৩.১ শতাংশ বেশি। এর মধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের পণ্য পরিবহনের পরিমাণ আগের বছরের তুলনায় যথাক্রমে ২ শতাংশ ও ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কন্টেইনার পরিবহনের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন টিইইউ, যা আগের বছরের তুলনায় ৭.২ শতাংশ বেশি।

জানুয়ারি-এপ্রিল মাসে একাধিক ছুটির প্রভাবে, চীনে আন্তঃআঞ্চলিক যাত্রী চলাচলের সংখ্যা ২৩.২১ বিলিয়ন পার্সন টাইমসে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.