Wednesday, May 27, 2026
Live

সব যুদ্ধক্ষেত্রে ৬০ দিনের যুদ্ধবিরতি পালন করবে যুক্তরাষ্ট্র: ইরানি কর্মকর্তা

সিএমজি
বাংলা বিভাগ
1 min read Updated:
伊朗官员:根据美伊初步协议草案 美将在所有战线停火60天

বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানিয়েছেন যে—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত একটি প্রাথমিক চুক্তির খসড়া অনুযায়ী, প্রথম ধাপে মার্কিন পক্ষ সব যুদ্ধক্ষেত্রে আগামী ৬০ দিনের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা বিশেষ করে লেবাননের অভ্যন্তরে কার্যকর হবে।

বোরুজেরদি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের একটি বিশাল অঙ্কের আর্থিক সম্পদ অবমুক্ত করা এবং ইরানের ওপর আরোপিত সামুদ্রিক বা নৌ-অবরোধের অবসান ঘটানোও এই চুক্তির অন্যতম প্রধান অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি একই সাথে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের মন্তব্য বা পোস্ট করছেন, তার ওপর ভিত্তি করে ইরানের কূটনৈতিক মহল কিংবা রাষ্ট্রীয় নীতি-নির্ধারক ব্যবস্থা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.