Wednesday, May 27, 2026
Live

জাতিসংঘে চীনের অবদান ব্যাখ্যা করলেন ওয়াং ই

সিএমজি
বাংলা বিভাগ
2 min read Updated:
জাতিসংঘে চীনের অবদান ব্যাখ্যা করলেন ওয়াং ই

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের "জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিসমূহ সমুন্নত রাখা এবং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালীকরণ" শীর্ষক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন এবং জাতিসংঘের কাজকে এগিয়ে নিতে চীনের অবদান তুলে ধরেন।

ওয়াং ই বলেন, চলতি বছর জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনরুদ্ধারের ৫৫তম বার্ষিকী। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ৫৫ বছর ধরে চীন জাতিসংঘের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও তার প্রসারে ভূমিকা রেখে আসছে। বিশ্বব্যাপী অস্থিরতা ও পরিবর্তনের এই সময়ে চীন তার পতাকা উঁচিয়ে ধরেছে; প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার গুরুত্বপূর্ণ ধারণা এবং চারটি বৈশ্বিক উদ্যোগ দ্রুত ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে।

তিনি বলেন, ঘন ঘন আন্তর্জাতিক সংঘাতের এই সময়ে চীন শান্তি আলোচনাকে উত্সাহিত করে যাচ্ছে। চীন সংঘাতপূর্ণ সমস্যা সমাধানে নিজের অনন্য পন্থা অনুসরণ করছে, যার মধ্যে জাতিসংঘের মঞ্চে ইউক্রেন সংকট নিয়ে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপ গঠনও অন্তর্ভুক্ত। চীন বিশ্বশান্তিতে ক্রমাগত প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক উন্নয়নের এই কঠিন সময়ে, চীন তার সক্ষমতা বৃদ্ধি ও কার্যকারিতা বাড়িয়েছে। বিশ্ব উন্নয়ন উদ্যোগের আওতায় ২৩০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সংহত করা হয়েছে; ১ হাজার ৮০০টিরও বেশি সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে; উন্নয়নশীল দেশগুলোর জন্য হাজার হাজার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পরিচালনা করা হয়েছে; ২ লক্ষেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। (রুবি/আলিম/সুবর্ণা)

王毅谈中国对联合国事业所做贡献

26日,中共中央政治局委员、外交部长王毅在主持联合国安理会“维护联合国宪章宗旨和原则,加强以联合国为核心的国际体系”高级别会议时,介绍中方为推动联合国事业所做贡献。

王毅表示,今年是新中国恢复联合国合法席位55周年。55年来,中国作为安理会常任理事国,积极参与推动了联合国事业。

在世界动荡变革之时,中国高举旗帜。习近平主席提出构建人类命运共同体重要理念和四大全球倡议,迅速得到国际社会广泛响应。

在国际冲突频发之时,中国劝和促谈。我们践行中国特色热点问题解决之道,包括在联合国平台发起成立乌克兰危机“和平之友”小组,不断为世界和平贡献智慧与力量。

在全球发展困顿之时,中国赋能增效。全球发展倡议已动员230多亿美元资金,开展1800多个合作项目,为发展中国家举办了上万期能力建设项目,培训各类人才超20万名,有力支持全球南方发展振兴。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.