যুক্তরাষ্ট্র সময় গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘের নির্বাহী পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওয়াং ই জাতিসংঘ মহাসচিবকে চীনের নেতাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং বলেন, চলতি মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে চীন “জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা সমুন্নত রাখা এবং জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করা” শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে। এর লক্ষ্য হলো বিভিন্ন দেশের সঙ্গে একযোগে জাতিসংঘ সনদের মূল চেতনাকে পুনরায় স্মরণ করা, জাতিসংঘের মর্যাদা পুনরুজ্জীবিত করা এবং এ বিষয়ে সর্বাধিক বিস্তৃত ঐকমত্য গড়ে তোলা। তিনি বলেন, বিভিন্ন পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সবাই মনে করে জাতিসংঘ সনদ মেনে চলা, জাতিসংঘের অবস্থান রক্ষা করা এবং জাতিসংঘ সংস্কারকে সমর্থন করা জরুরি।
ওয়াং ই আরও বলেন, এ বছর নয়া চীনের জাতিসংঘে বৈধ আসন পুনরুদ্ধারের ৫৫তম বার্ষিকী। চীন জাতিসংঘ সচিবালয়ের একচীন নীতি দৃঢ়ভাবে অনুসরণ এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব মেনে চলার ভূয়সী প্রশংসা করে। জাতিসংঘ কার্যক্রমের দৃঢ় সমর্থক হিসেবে চীন বহুপাক্ষিকতার পতাকা সমুন্নত রাখতে, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় অবিচল থাকতে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত। তিনি বলেন, বাস্তব পদক্ষেপের মাধ্যমে চীন জাতিসংঘকে সমর্থন, পুনরুজ্জীবিত ও আরও শক্তিশালী করতে চায় এবং চীনা শাসনব্যবস্থার অভিজ্ঞতা দিয়ে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও কার্যকর করতে চায়, যাতে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন গতি সঞ্চার হয়।
আন্তোনিও গুতেরহিস ওয়াং ইকে চীনের নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন এবং নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক আহ্বানের জন্য চীনের প্রশংসা করেন। তিনি মনে করেন, এটি বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতি চীনের দৃঢ় সমর্থনের প্রতিফলন। একই সঙ্গে তিনি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন রক্ষায় চীনের ধারাবাহিক অবস্থানের জন্য ধন্যবাদ জানান।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)