Wednesday, June 10, 2026
Live

২০তম চীন-ভিয়েতনাম পার্টি তাত্ত্বিক সিম্পোজিয়ামে অভিনন্দনপত্র পাঠিয়েছেন শি জিনপিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০তম চীন-ভিয়েতনাম পার্টি তাত্ত্বিক সিম্পোজিয়ামে অভিনন্দনপত্র পাঠিয়েছেন শি জিনপিং
২০তম চীন-ভিয়েতনাম পার্টি তাত্ত্বিক সিম্পোজিয়ামে অভিনন্দনপত্র পাঠিয়েছেন শি জিনপিং

২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনারে সি চিন পিংয়ের অভিনন্দন নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) ২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনার আয়োজনের জন্য একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন।

অভিনন্দন বাণীতে সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম হলো ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো কমরেড এবং ভালো অংশীদার। চীনের কমিউনিস্ট পার্টি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি— উভয় দলই মার্কসবাদকে সমর্থন ও বিকশিত করে, সমাজতান্ত্রিক পথে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজ নিজ দেশে সমাজতান্ত্রিক নির্মাণে নেতৃত্ব দেয়। দুই দলই শাসনব্যবস্থার অভিজ্ঞতা নিয়ে গভীর বিনিময় করছে এবং যৌথভাবে নিজ নিজ দেশের উপযোগী সমাজতান্ত্রিক আধুনিকীকরণের পথ অনুসন্ধান করছে। তারা মার্কসবাদের স্থানীয়করণ ও আধুনিকীকরণে উৎসাহ দেয়, বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের বিকাশ এবং নতুন যুগে ‘কমরেড ও ভাই’ হিসেবে বন্ধুত্বের নতুন অধ্যায় লিখতে একযোগে কাজ করছে।

প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষই শাসন-অভিজ্ঞতার বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করবে এবং গভীর তাত্ত্বিক ও অ্যাকাডেমিক আলোচনা চালিয়ে যাবে। তিনি আশা করেন, এর মাধ্যমে উভয় পক্ষ কমিউনিস্ট পার্টির শাসন-নিয়ম, সমাজতান্ত্রিক নির্মাণের নিয়ম এবং মানবসমাজের উন্নয়ন সম্পর্কে তাদের যৌথ বোঝাপড়া আরও গভীর করবে। এই বোঝাপড়া উভয় দেশের সমাজতান্ত্রিক লক্ষ্য এবং চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ার জন্য তাত্ত্বিক সমর্থন যোগাবে। পাশাপাশি, বিশ্বশান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে যথাযথ অবদান রাখবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.