সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, ৮২৮টি পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা জুনের (২০২৬) শেষ সপ্তাহে। সুতরাং, এখন থেকেই পুরো দমে প্রস্তুতি নিতে হবে।
Table of Contents
- সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ও মানবন্টন
- প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
- মানবন্টন
- লিখিত পরীক্ষা
- মানবন্টন
- সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রিলিমিনারি সিলেবাস ও সাজেশন
- বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
- ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
- সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
- ব্যবহারিক টেকনিক্যাল বিষয়
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ও মানবন্টন
প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
নার্সিং প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে জেনারেল অংশে (বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান) ৬০ নম্বর এবং টেকনিক্যাল অংশে ৪০ নম্বর নির্ধারিত। একইভাবে লিখিত পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে জেনারেল অংশে ১২০ ও টেকনিক্যাল অংশে ৮০ নম্বর থাকবে।
মানবন্টন
| বিষয় | নম্বর |
| বাংলা | ২০ |
| ইংরেজি | ২০ |
| সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) | ২০ |
| সংশ্লিষ্ট টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় | ৪০ |
| মোট নম্বর | ১০০ |
- পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে।
- প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন।
- প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ কাটা যাবে।
লিখিত পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের চার ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মানবন্টন
| বিষয় | নম্বর |
| বাংলা | ৪০ |
| ইংরেজি | ৪০ |
| সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) | ৪০ |
| সংশ্লিষ্ট টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় | ৮০ |
| মোট নম্বর | ২০০ |
ব্যবহারিক পরীক্ষা: লিখিত উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষা: সর্বশেষ ধাপে ৫০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে হবে; ৫০% নম্বর পেতে হবে।
পাশ নম্বর: প্রিলি ও লিখিত পরীক্ষার বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রতিটি অংশে পৃথকভাবে ২৫%, টেকনিক্যাল/প্রফেশনাল অংশে ৪০% ও সামগ্রিকভাবে ৪৫% নম্বর পেতে হবে।
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রিলিমিনারি সিলেবাস ও সাজেশন
বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ ও সাহিত্যের যেসব টপিক পড়তে হবে—
বাংলা ব্যাকরণ অংশ:
- বাংলা ভাষা (ভাষা ও বাংলা ভাষা রীতি; বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়)
- ধ্বনিতত্ত্ব (ধ্বনি ও বর্ণ-প্রকরণ; ধ্বনির উচ্চারণ বিধি; ধ্বনি পরিবর্তন, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান; সন্ধি)
- বাক্য প্রকরণ (যতিচিহ্ন ও এর ব্যবহার; প্রয়োগ ও অপ্রয়োগ; বাক্য ও বাক্যের প্রকারভেদ; বাক্য ও উক্তির পরিবর্তন; বাচ্য ও বাচ্যের পরিবর্তন, কারক ও বিভক্তি)
- শব্দপ্রকরণ (শব্দের শ্রেণিবিভাগ; শব্দের উৎসমূল; ধাতু, প্রকৃতি – প্রত্যয়; ক্রিয়ার কাল ও এর প্রয়োগ, লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক; সমাস; উপসর্গ ও অনুসর্গ)
- বানান ও বাক্যশুদ্ধি; পরিভাষা; বাগ্ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।)
- পদ-প্রকরণ (পদ ও এর শ্রেণিবিভাগ)
বাংলা সাহিত্য অংশ:
- বাংলা সাহিত্যের যুগ বিভাগ;
- বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্য যুগ সম্পূর্ণ;
- বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ;
- বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ;
- কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি;
- সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী;
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ/উক্তি ও চরিত্র
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, অমিয় চক্রবর্তী, আবদুল গাফ্ফার চৌধুরী, আনোয়ার পাশা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, ফররুখ আহমদ, বিষ্ণু দে, আবু ইসহাক, আল মাহমুদ, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হুমায়ূন আহমেদ, শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, সুফিয়া কামাল, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, কায়কোবাদ, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য [লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে]
কিভাবে পড়বেন:
- উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই।
- ব্যাকরণের ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
- এছাড়াও Live MCQ™ অ্যাপের “টপিক গুরু” থেকে বাংলা সংশ্লিষ্ট টপিক থেকে নির্ভুল প্রশ্ন-উত্তর ব্যাখ্যাসহ পড়তে পারেন।
- Live MCQ™ জব সল্যুশন বাটন থেকে বিগত সালের নার্সিং নিয়োগ পরীক্ষার প্রশ্ন গুলো পড়তে হবে।
ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
ইংরেজি ব্যাকরণ অংশ:
- Parts of speech, Number, Gender, Determiner, Right form of Verb, Fill in the Blanks with appropriate word, Appropriate Preposition, Linkers
- Vocabulary: Word meaning, synonym, antonym, spelling
- Tense, Sentence & Correction, Transformation of Sentences, Voice, Narration, Idioms & Phrases, Degree, One Word Substitution
ইংরেজি সাহিত্য অংশ:
[লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে।]
1. William Shakespeare
2. William Wordsworth
3. P.B. Shelley
4. John Keats
5. Jane Austen
6. Charles Dickens
7. GB Shaw
8. George Orwell
9. ST Coleridge
10. Christopher Marlowe
11. Ernest Hemingway
12. W. B. Yeast
13. T. S. Eliot
14. E. M. Forster
15. John Milton
16. Ben Jonson
17. Alexander Pope
18. Lord Alfred Tennyson
কিভাবে পড়বেন
- গ্রামারের জন্য: High School English Grammar and Composition by Wren and Martin; Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain; A Passage to the English Language by S.M. Zakir Hossain; Applied English Grammar and Composition by P. C. Das; English Grammar in Use by Raymond Murphy; Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [প্রচলিত যেকোনো ভালো একটি গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইয়ের যেকোনো একটি বেছে নিন]
- প্র্যাকটিসের পাশাপাশি টপিকভিত্তিক পড়াশোনার জন্য Live MCQ প্রণীত ❝English Wizard❞ ও ❝English Essence❞ বই পড়তে পারেন।
- এছাড়াও Live MCQ এর টপিক গুরু থেকে ইংরেজি সংশ্লিষ্ট টপিক থেকে নির্ভুল প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ পড়তে পারেন।
- Live MCQ জব সল্যুশন বাটন থেকে বিগত সালের নার্সিংয়ের প্রশ্নগুলো পড়ে নিতে পারেন।
- বিগত বিসিএস ও পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিন।
- Live MCQ Vocabulary sheet
সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলী ও সাধারণ বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন থাকবে।
বাংলাদেশ বিষয়াবলি
- বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও ভূ-প্রকৃতি
- বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ইতিহাস ও সামসময়িক ইতিহাস, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও তাদের উল্লেখযোগ্য কর্ম
- বাংলাদেশের সংবিধান
- বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদ
- জলবায়ু ও পরিবেশ, কৃষি সম্পদ, শিল্প ও বানিজ্যের অবদান, জনশুমারী ও অন্যান্য রিপোর্ট ও সমীক্ষা
- সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
- বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
- জাতিসংঘ ও অঙ্গসংগঠনসমূহ
- আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ
- আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থানসমূহ
- আন্তর্জাতিক সম্মেলন, আন্তর্জাতিক পুরস্কার
- সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি
সাধারণ জ্ঞান (বিজ্ঞান অংশ)
- বাংলাদেশের স্বাস্থ্য সেবা, নারী ও শিশু, বিভিন্ন দূষণ, আলোচিত রোগ ও চিকিৎসা (এইডস, পোলিও, কোভিড-১৯, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, মাঙ্কি পক্স, ডেঙ্গু, চিকুন গুনিয়া, ইত্যাদি), মানবদেহ ও রক্ত
- দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্য, পুষ্টি ও ভিটামিন
- বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কিভাবে পড়বেন
- অষ্টম শ্রেণির বই, ভূগোল ও পরিবেশ এবং ইতিহাস ও পৌরনীতি, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়]
- সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ,
- লাইভ পাবলিকেশন্সের Live MCQ Science Expert
- লাইভ পাবলিকেশন্সের Live MCQ Computer & ICT Cloud
- অষ্টম শ্রেণির বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়]
- উল্লিখিত টপিকে বিগত বিসিএস ও পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিন।
- সাধারণ জ্ঞান অংশে ভালো করার জন্য Live MCQ এর ‘টপিকগুরু’ থেকে সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট টপিক থেকে নির্ভুল প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ পড়তে পারেন।
- Live MCQ অ্যাপের ডাইনামিক প্যানেল, তথ্যসমাহার, নিউজ পিকার, সাপ্তাহিক বুলেটিন, সাম্প্রতিক সমাচার বাটন থেকে সাধারণ জ্ঞানের উপর জোরালো প্রস্তুতি নিতে পারেন।
ব্যবহারিক টেকনিক্যাল বিষয়
- প্রার্থীদের নার্সিংয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি থাকার কারণে স্বাভাবিকভাবেই তাদের নার্সিং টেকনিক্যাল অংশের মৌলিক ধারণা থাকবে। তবু মৌলিক বিষয়গুলোতে পড়াশোনা করে পুরনো পড়া ঝালিয়ে নিতে হবে।
- সেক্ষেত্রে, নার্সিং পেশায় প্রায়োগিক বিষয়গুলো, যা নিয়মিত পেশাগত কাজে বেশি প্র্যাকটিস করতে হয়, সেসব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে; যেমন—অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি অব নার্সিং, অ্যাডাল্ট নার্সিং, ফান্ডামেন্টাল নার্সিং, সাইকোলজি, মেন্টাল হেলথ, অর্থোপেডিক, মিডওয়াইফারি, ফার্মাকোলজি প্রভৃতি। এছাড়া ক্লিনিক্যাল প্র্যাকটিস, নিউট্রিশন অ্যান্ড নিউট্রিশনাল সাপোর্ট, পেডিয়াট্রিক অ্যান্ড নিউ বর্ন নার্সিং, ইন্টার্নশিপ অথবা পেশাগত ক্লিনিক্যাল ডিউটি সম্পর্কে বাস্তব ধারণা রাখতে হবে।
আরো দেখুন: সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানালো পিএসসি