৮২৮ পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানালো পিএসসি। সারা দেশের সরকারি হাসপাতালে নার্স সংকট কাটাতে ৮২৮টি স্থায়ী পদের জন্য ৩১ আগস্ট ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর ২০ অক্টোবর ২০২৫ আবেদন প্রক্রিয়া শেষ হয়। ১০ম গ্রেডের এই পদের জন্য কয়েক হাজার নার্সিং স্নাতক ও ডিপ্লোমাধারী আবেদন করেছেন। আবেদনের পর প্রায় ৭ মাস পার হয়ে গেলেও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় চাকরিপ্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন।
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, ৮২৮টি পদে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা জুনের (২০২৬) শেষ সপ্তাহে। এর আগে, মে মাসে পরীক্ষা হতে পারে বলে জানিয়েছিল পিএসসি সূত্র। তবে ঈদ ও অন্যান্য কারণে পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে নেওয়ার কথা ভাবছে পিএসসি।
সিনিয়র স্টাফ নার্স পদের বেতন
১০ম গ্রেডের (১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল) এই স্থায়ী পদের জন্য নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ৮২৮ পদের নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকারি হাসপাতালগুলোর জনবলসংকট কিছুটা লাঘব হবে।
আরো দেখুন: সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্ন পদ্ধতি