খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষার নতুন তারিখ ও সময় ঘোষণা করেছে। আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল, ৪ জানুয়ারি ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তারিখ ও সময়
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে পূর্বনির্ধারিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত রুটিন অনুযায়ী, পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বেলা ২টা থেকে ৩:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষাকেন্দ্র
ঢাকায় দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কেন্দ্রগুলো হলো:
-
আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা।
-
ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা।
প্রবেশপত্র–সংক্রান্ত নির্দেশনা
পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:
-
পুরাতন প্রবেশপত্রই কার্যকর থাকবে।
-
যারা গত ২ জানুয়ারি ২০২৬ তারিখের পরীক্ষার জন্য রঙিন প্রবেশপত্র ডাউনলোড করেছিলেন, তারা সেই একই প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
-
১০ জানুয়ারির পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
-
পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি (Color Print) সঙ্গে আনতে হবে।
খাদ্য অধিদপ্তরের শূন্যপদ
খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরিতে মোট ১,৭৬১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কিছু কিছু পরীক্ষার আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই পরীক্ষার নতুন তারিখে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।