Monday, June 8, 2026
Live
চাকরির খবর
Verified
2 min read

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ২০২৬

১০ম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার তারিখ প্রকাশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ২০২৬
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে। নিয়োগ পরীক্ষার তারিখ ৯ জুন ২০২৬। ৬ হাজারের বেশি প্রার্থী ঢাকার ৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবে। 

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২৬

  • পরীক্ষার ধরন: ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা।
  • পরীক্ষার তারিখ: ৯ জুন ২০২৬
  • পরীক্ষার সময়: বেলা ৩টা হতে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)।

পরীক্ষার স্থান: রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল (কাফরুল, ঢাকা) ও মাল্টিপারপাস হল, পিএসসি।

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

মোট ১০০ নম্বরের সমন্বিত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল) বিষয়ে ৪০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।


খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৬

বিশেষ নির্দেশাবলি

  • পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
  • কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
  • পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।



Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.