Sunday, October 11, 2026
Live

ইন্দোনেশিয়ায় তীব্র খরা: সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইন্দোনেশিয়ায় তীব্র খরা: সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার মুখে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়দের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রীক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বর্তমানে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রোটে এনদাও এবং পশ্চিম সুম্বা রিজেন্সিতে দুটি নতুন গভীর নলকূপ খননের কাজ চলছে। ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি সাম্প্রতিক সময়ে মারাত্মক সুপেয় পানির সংকটে ভোগা এলাকাগুলোর মধ্যে অন্যতম।

চীনা কনস্যুলেট জানায়, রোটে এনদাও অঞ্চলে নির্মিত নলকূপটি থেকে ইতোমধ্যে পানি সরবরাহ সম্ভব হচ্ছে। প্রতিটি নির্মাণাধীন নলকূপের কাজ শেষ হলে আশপাশের হাজার হাজার বাসিন্দা সুপেয় পানির সুবিধা পাবেন।

স্থানীয় সরকার ও স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চীনা কনস্যুলেট এই উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এ বছরও অব্যাহত রয়েছে, যার মূল লক্ষ্য পানির চাহিদা পূরণ করা।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.