Thursday, June 4, 2026
Live

কৃষি ও গ্রামীণ আধুনিকায়নে ৫ বছরের পরিকল্পনা ঘোষণা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কৃষি ও গ্রামীণ আধুনিকায়নে ৫ বছরের পরিকল্পনা ঘোষণা চীনের

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬–২০৩০ সময়কালের জন্য কৃষি ও গ্রামীণ আধুনিকায়ন ত্বরান্বিত করতে নতুন একটি পরিকল্পনা প্রকাশ করেছে। দেশটির মন্ত্রিসভা স্টেট কাউন্সিল অব চায়না এই পরিকল্পনা অনুমোদন করেছে।

পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে, কৃষির মান, দক্ষতা ও প্রতিযোগিতাশক্তি বৃদ্ধি করা হবে এবং দারিদ্র্য বিমোচনের অর্জনগুলো আরও সংহত ও সম্প্রসারিত করা হবে।

এতে দুটি বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০৩০ সালের মধ্যে দেশের মোট শস্য উৎপাদন সক্ষমতা প্রায় ৭২ কোটি ৫০ লাখ টনে উন্নীত করা। পাশাপাশি কৃষিপণ্যের মান ও নিরাপত্তা পরীক্ষায় গড় উত্তীর্ণের হার কমপক্ষে ৯৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যও রাখা হয়েছে।

পরিকল্পনায় আরও ১৩টি লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে মাংসের উৎপাদন বৃদ্ধি, কৃষি প্রযুক্তির অবদান বাড়ানো, সবুজ কৃষি উন্নয়ন, গ্রামীণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের আয় বৃদ্ধি অন্যতম।

এ ছাড়া কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উচ্চমানের কৃষিজমি উন্নয়ন, কোল্ড চেইন লজিস্টিকস, এবং খাদ্য সংরক্ষণ ব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে চীন নতুন প্রযুক্তিনির্ভর খাত যেমন বুদ্ধিমান বীজ উন্নয়ন, নবায়নযোগ্য শক্তিচালিত কৃষিযন্ত্র, নিম্ন-উচ্চতা কৃষি অর্থনীতি এবং কৃষি জৈব উৎপাদন খাতে সম্প্রসারণ ঘটাবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.