জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক : চীনের মুদ্রা রেনমিনবি (ইউয়ান)-এর কেন্দ্রীয় বিনিময় হার বুধবার মার্কিন ডলারের বিপরীতে ৩ বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৮১৮৪ নির্ধারিত হয়েছে।
চীনের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার আগের দিনের তুলনায় সামান্য শক্তিশালী হয়েছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি।