জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও কুয়াংতোং প্রদেশ নির্মাণ খাতে অভিন্ন মানদণ্ড (স্ট্যান্ডার্ড) নির্ধারণে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে হংকং প্রশাসন।
মঙ্গলবার হংকং প্রশাসন জানায়, দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় একটি যৌথ কার্যনির্বাহী গ্রুপ এবং একটি কারিগরি কমিটি গঠন করা হবে। পাশাপাশি পরামর্শমূলক কমিটিও তৈরি করা হবে।
হংকং প্রশাসনের উন্নয়ন বিষয়ক সচিব বার্নাডেট লিন বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে হংকংয়ের সামঞ্জস্যকে কাজে লাগিয়ে এই উদ্যোগ চীনের নির্মাণ শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া।