গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব ক্যারোলিন অববাহিকায় পৌঁছেছে চীনের গবেষণা জাহাজ ‘ডিপ সি নং ১’। জাহাজটিতে রয়েছে চীনের মানববাহী গভীর সমুদ্রগামী ডুবযান ‘চিয়াওলং’।
শনিবার নির্ধারিত এলাকায় পৌঁছানোর পর ডুব দেয়ার প্রস্তুতি নেয় চিয়াওলং। এটি ডুবোযানটির ৪৬৬তম অভিযান। এতে প্রায় ৪ হাজার ৫০০ মিটার গভীরতায় যাওয়ার পরিকল্পনা আছে।
গভীর সমুদ্রের পরিবেশ ও বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে গবেষণার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
সূত্র: সিএমজি