Tuesday, September 8, 2026
Live

ফিলিপাইনের ইমিগ্রেশন আটককেন্দ্রে চীনা নাগরিকের মৃত্যুতে দূতাবাসের প্রতিবাদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফিলিপাইনের ইমিগ্রেশন আটককেন্দ্রে চীনা নাগরিকের মৃত্যুতে দূতাবাসের  প্রতিবাদ

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশনের একটি আটককেন্দ্রে প্রত্যর্পণের অপেক্ষায় থাকা এক চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চীনা দূতাবাস। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেছে চীন। মঙ্গলবার ওই চীনা নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার ফিলিপাইন কর্তৃপক্ষের কাছে প্রতিবাদের বার্তা পাঠায় দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ওই চীনা নাগরিক গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার স্বাস্থ্য নিয়ে বড় ধরনের ঝুঁকি ছিল—এ কথা তারা আগেই আটককেন্দ্র কর্তৃপক্ষকে জানিয়েছিল। ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেওয়ার জন্যও দূতাবাস অনুরোধ করেছিল।

দূতাবাস ফিলিপাইন কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনাটি তদন্ত করে সত্যতা উদঘাটন ও তদন্তের বিষয়ে অবহিত করার দাবি জানিয়েছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

দূতাবাস বলেছে, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও মানবিক আচরণ নিশ্চিত করতে ফিলিপাইন পক্ষকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.