Monday, August 24, 2026
Live

বেইজিংয়ে শুরু চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামের ৭ম আসর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে শুরু চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামের ৭ম আসর

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামের ৭ম আসর। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোরামে চীন ও আফ্রিকার ৪৫টি দেশের গণমাধ্যম কর্তৃপক্ষ, সম্প্রচার প্রতিষ্ঠান, কূটনীতিক, ব্যবসায়ী ও থিংক ট্যাংকসহ প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।

ফোরামের মূল লক্ষ্য গণমাধ্যম ও অডিওভিজ্যুয়াল সহযোগিতার মাধ্যমে চীন ও আফ্রিকার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানো। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং তরুণদের সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, গণমাধ্যম সহযোগিতার মাধ্যমে চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- চায়না ডেইলি /সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.