সমুদ্র গবেষণা জোরদারে ঢাবি ও চীনের এফআইও’র মধ্যে বৈঠকজুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে সমুদ্র গবেষণা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স (আইসিওজি)-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-মহাপরিচালক আন্থাও ওয়াং, ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির জ্যেষ্ঠ বিজ্ঞানী অধ্যাপক ড. ফাংলি ছিয়াও, ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ইয়াফেং ইয়াং, অধ্যাপক ছাংশুই চিয়া, অধ্যাপক ড. শিচু ওয়াং এবং অধ্যাপক ড. সিন শান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে তারা বাংলাদেশে সামুদ্রিক দুর্যোগ বিষয়ে আগাম সতর্কতা ও পূর্বাভাস ব্যবস্থা সংক্রান্ত সিআইডিসিএ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য আরও শেখার সুযোগ সৃষ্টিতে চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির মধ্যে সমুদ্র গবেষণা বিষয়ক চলমান যৌথ সহযোগিতামূলক কর্মসূচি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নাহার/সাকিব
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.