Tuesday, June 23, 2026
Live
খবর
Verified
1 min read

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মিলেছে ঘাতকের পরিচয় 

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মিলেছে ঘাতকের পরিচয়
কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মিলেছে ঘাতকের পরিচয় 

গাজীপুরের কাপাসিয়ায় রাউৎকোনা এলাকায় নিজের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৫ জনকে হত্যা করেছে স্বামী ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) রাতে রাউৎকোনা গ্রামের মনির হোসেনের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে নিহতরা হলেন- গোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, কাপাসিয়া উপজেলার রাউৎকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতো ফোরকান মিয়া।

মনির হোসেনের বাসায় ভাড়া থেকে তিনি প্রাইভেটকার চালাতেন। শুক্রবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তার শ্যালক,স্ত্রী সন্তানদের খাওয়ায় ফোরকান মিয়া।

একপর্যায়ে গভীর রাতে তার স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। পরে ঘুমিয়ে থাকা ৩ মেয়ে ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

৫ জনকে হত্যার পর সে রাতেই পালিয়ে যায়। পরে তার স্বজনদের মোবাইলে ফোন করে তাদের হত্যার বিষয়টি জানায়।

ওসি শাহিনুর আলম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.