Tuesday, June 23, 2026
Live
খবর
Verified
1 min read

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা‎

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা‎
কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা‎

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও তার তিন কন্যাসন্তান এবং তার শ্যালক।

এ বিষয়ে‎ এলাকাবাসী জানায়, রাউৎকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকে। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে‎ গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.