চীনের রাজধানী বেইজিং এবং কিরগিজস্তানের রাজধানী বিশকেকের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে এয়ার চায়না। শুক্রবার উদ্বোধনী ফ্লাইট সিএএ৮৯৩ বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সফলভাবে বিশকেকের মানাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে কিরগিজস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ চিয়াংপিং বলেন, এই ফ্লাইট চালু হওয়া দুই দেশের যোগাযোগ জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে দুই রাজধানীর মধ্যে আকাশপথের সংযোগ আরও বিস্তৃত হবে, সীমান্ত পেরিয়ে যাত্রী চলাচল সহজ হবে এবং বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, এই নতুন রুট চীন ও কিরগিজস্তানের মধ্যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।
এয়ার চায়নার তথ্য অনুযায়ী, নতুন এই রুটে সপ্তাহে তিন দিন সোমবার, শুক্রবার ও রোববার উভয় দিকেই নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।
সূত্র: সিএমজি বাংলা