চলতি বছরের প্রথম ৬ মাসে, চীনে তৈরি গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্রপাতি রপ্তানির পরিমাণ ছিল ৩৬০ বিলিয়ন ইউয়ানের বেশি। এর মধ্যে এসি, বৈদ্যুতিক পাখা ও রেফ্রিজারেটর রপ্তানি হয়েছে ১০৭ বিলিয়ন ৯১০ মিলিয়ন ইউয়ান মূল্যের। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানানো হয়।
উক্ত সময়ে টিভি রপ্তানি হয় ৫০ বিলিয়ন ইউয়ান এবং রেফ্রিজারেটর ও ভ্যাকুয়াম ক্লিনার রপ্তানি হয় ৩০ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের।
ব্রিফিংয়ে জানানো হয়, চীনের রপ্তানিকৃত গৃহস্থালী সরঞ্জাম শুধু গুণগত মানেই নয়, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও উন্নতি করছে। বর্তমানে রপ্তানিকৃত গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্রপাতির এক-চতুর্থাংশই দেশীয় ব্র্যান্ডের, এবং বছরের প্রথমার্ধে দেশীয় ব্র্যান্ডের রপ্তানি ২১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, দেশীয় ব্র্যান্ডের টেলিভিশন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের রপ্তানি দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে।
চীনের ‘মেড ইন চায়না’ থেকে ‘ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং ইন চায়না’-তে রূপান্তর, বিশ্বব্যাপী ভোক্তাদের চীনা গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্রপাতির সুবিধা ও স্বাচ্ছন্দ্য ক্রমবর্ধমানভাবে উপভোগ করতে সক্ষম করেছে, যা মানুষের উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষাকে আরও ভালোভাবে পূরণ করছে।
সূত্র: সিএমজি