Wednesday, June 10, 2026
Live

চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

শেনচৌ-২০ মিশনের নভোচারীরা এর আগে তিনটি সফল স্পেসওয়াক সম্পন্ন করেছেন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা
চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

চীনের মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, শেনচৌ-২০ এর তিন নভোচারী শিগগিরই চতুর্থ দফায় এক্সট্রা ভেহিকুলার এক্টিভিটি (ইভিএ) বা স্পেসওয়াক পরিচালনা করবেন।

শেনচৌ-২০ মিশনের নভোচারী ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে এর আগে গত মে, জুন ও আগস্ট মাসে তিনটি সফল স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এবার চতুর্থ স্পেসওয়াক শেষ হলে, তারা শেনচৌ-১৫ ক্রুর সমান রেকর্ড গড়বেন—যারা তাদের কক্ষপথ মিশনে চারটি স্পেসওয়াক করেছিলেন।
মহাকাশে অবস্থানকালে শেনচৌ-২০ দলের সদস্যরা জীববিজ্ঞান, মানবদেহ বিষয়ক গবেষণা, মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা এবং নতুন মহাকাশ প্রযুক্তি নিয়ে নানা পরীক্ষা চালিয়েছেন। তারা মহাকাশে চিকিৎসা উদ্ধার প্রশিক্ষণ ও পূর্ণাঙ্গ জরুরি মহড়া সম্পন্ন করেছেন। একইসঙ্গে পরিবেশ পর্যবেক্ষণ, যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ এবং ভান্ডার ব্যবস্থাপনার মতো নিয়মিত কাজও চালিয়ে যাচ্ছেন।

সিএমএসএ জানিয়েছে, বর্তমানে চীনের থিয়ানকং স্পেস স্টেশন স্থিতিশীলভাবে চলছে এবং নভোচারী দলের শারীরিক ও মানসিক অবস্থা ভালো রয়েছে। তারা সম্পূর্ণ প্রস্তুত তাদের পরবর্তী স্পেসওয়াকের জন্য।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.