Saturday, May 30, 2026
Live

Meta-এর বড় চমক: হোয়াটসঅ্যাপ-ফেসবুকে পেইড সাবস্ক্রিপশন চালু হচ্ছে

বাংলাদেশও প্রাথমিক পরীক্ষামূলক বাজারগুলোর একটি হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
Meta-এর বড় চমক: হোয়াটসঅ্যাপ-ফেসবুকে চালু হচ্ছে নতুন পেইড সাবস্ক্রিপশন
Meta-এর বড় চমক: হোয়াটসঅ্যাপ-ফেসবুকে চালু হচ্ছে নতুন পেইড সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট Meta তাদের Facebook, Instagram ও WhatsApp প্ল্যাটফর্মে নতুন একাধিক পেইড সাবস্ক্রিপশন সেবা চালুর ঘোষণা দিয়েছে। কোম্পানির তথ্যমতে, এসব সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন এক্সক্লুসিভ ফিচার ও অতিরিক্ত সুবিধা পাবেন। বাংলাদেশও প্রাথমিক পরীক্ষামূলক বাজারগুলোর একটি হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

Meta-এর Head of Product Naomi Gleit সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, প্রতিষ্ঠানটি ধাপে ধাপে বৈশ্বিক পর্যায়ে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করছে। এর মধ্যে রয়েছে Instagram Plus, Facebook Plus এবং WhatsApp Plus।

Instagram Plus-এর মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ ডলার। এই প্ল্যানে স্টোরি রিওয়াচ কাউন্ট, আনলিমিটেড অডিয়েন্স লিস্ট, স্টোরি স্পটলাইট, বিস্তারিত স্টোরি ইনসাইট, কাস্টম ফন্ট এবং প্রোফাইল পিনিংয়ের মতো সুবিধা থাকবে।

একই মূল্যে Facebook Plus চালু করা হচ্ছে। অন্যদিকে WhatsApp Plus-এর মাসিক মূল্য ২.৯৯ ডলার, যেখানে ব্যবহারকারীরা কাস্টম থিম, বিশেষ রিংটোন, প্রিমিয়াম স্টিকার এবং অতিরিক্ত পিনড চ্যাট সুবিধা পাবেন।

এসব সেবাকে একত্রিত করে Meta নিয়ে আসছে নতুন ব্র্যান্ড “Meta One”। Creator ও Business ব্যবহারকারীদের জন্য Meta One Essential এবং Meta One Advanced নামে দুটি আলাদা প্ল্যান থাকবে।

Meta One Essential-এর মাসিক মূল্য ১৪.৯৯ ডলার। এতে ভেরিফায়েড ব্যাজ, পরিচয় জালিয়াতি প্রতিরোধ (Impersonation Protection) এবং উন্নত লিংকশিট সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ৪৯.৯৯ ডলার মূল্যের Meta One Advanced প্ল্যানে Facebook Feed-এ Featured হওয়ার সুযোগ, সার্চ রেজাল্টে অগ্রাধিকার, Reels-এ বিশেষ Follow বাটন এবং স্বয়ংক্রিয় Follow Invitation সুবিধা দেওয়া হবে।

এছাড়া Meta AI-এর জন্যও নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। Meta One Plus (৭.৯৯ ডলার) এবং Meta One Premium (১৯.৯৯ ডলার) প্ল্যানে উন্নত AI Reasoning, অতিরিক্ত ভিডিও ও ইমেজ জেনারেশন সুবিধা পাওয়া যাবে। AI Glasses ব্যবহারকারীদের জন্যও অতিরিক্ত সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Meta জানিয়েছে, AI-ভিত্তিক প্ল্যানগুলো প্রথমে Singapore, Guatemala এবং Bolivia-তে পরীক্ষামূলকভাবে চালু হবে। অন্যদিকে Creator ও Business-কেন্দ্রিক Meta One সেবার পরীক্ষা শুরু হবে Saudi Arabia, Morocco, Thailand এবং বাংলাদেশে।

তবে কোম্পানি স্পষ্ট করেছে যে, নতুন Plus সাবস্ক্রিপশন চালু হলেও Facebook, Instagram ও WhatsApp-এর বিদ্যমান ফ্রি সংস্করণ চালু থাকবে এবং সাধারণ ব্যবহারকারীদের বর্তমান অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আসবে না।

বিশ্লেষকদের মতে, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপননির্ভর আয়ের পাশাপাশি সাবস্ক্রিপশনভিত্তিক রাজস্ব বৃদ্ধির দিকে Meta-এর এই পদক্ষেপ কোম্পানির ব্যবসায়িক কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.